খেলা

শ্রীলঙ্কায় প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল বাংলাদেশের

শ্রীলঙ্কায় প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল বাংলাদেশের
শ্রীলঙ্কায় প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল বাংলাদেশের

বুধবার, ২১ এপ্রিল ক্যান্ডির পাল্লেকেলেতে বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি হবে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে। এই ম্যাচকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ দল। টেস্ট দলে প্রথমবারের মতো ডাকা হয়েছে পেসার শরিফুল ইসলামকে।

এই সফরের জন্য ২১ সদস্যের দল যায় শ্রীলঙ্কা। নিজেদের মধ্যে দুই দলে ভাগ করে একটি অনুশীলন ম্যাচ খেলার পর আজ মঙ্গলবার চূড়ান্ত দল ঘোষণা হয়েছে।

২১ সদস্যের দল থেকে ১৫ সদস্যের দল করায় বাদ পড়েছেন শহিদুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, নাঈম ইসলাম,খালেদ আহমেদ ও নুরুল হাসান সোহান।

১৫ সদস্যের বাংলাদেশ দলঃ মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোঃ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ চৌধুরী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী ও শরিফুল ইসলাম।

বুধবার সকাল সাড়ে ১০টায় ক্যান্ডির পাল্লেকেলেতে শুরু হবে ম্যাচটি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ