খেলা

ক্যান্ডিতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্যান্ডিতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ক্যান্ডিতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ-শ্রীলংকার বহুল প্রতীক্ষিত টেস্ট সিরিজ শুরু হচ্ছে আজ। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটু পরেই খেলা শুরু হবে। টস ভাগ্য সহায় হয়েছে টাইগার ক্যাপ্টেন মুমিনুল হকের। টস জিতেই ব্যাটিংয়ে বেছে নিয়েছেন তিনি।

৫ জন বোলার নিয়ে মাঠে নামছে টাইগাররা। তার মধ্যে তিন জন পেসার। বাকি দুজন স্পিনার। অলরাউন্ডারের ভূমিকায় মেহেদী হাসান মিরাজ ব্যাট করবেন ৭ নম্বরে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে প্রথম পয়েন্টের খোঁজে মাঠে নেমেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

বাংলাদেশ একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, সাইফ হাসান ও ইবাদত হোসেন চৌধুরী ।

শ্রীলঙ্কার টেস্ট দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, দিনেশ চান্দিমাল, দাসুন শনাকা, পাথুম নিসানকা, ওশাদা ফার্নান্ডো, অ্যাঞ্জেলো ম্যাথুস, নিরোশান ডিকভেলা, রমেশ মেন্ডিস, বিশ্ব ফার্নান্ডো, সুরাঙ্গা লাকমাল, রোশেন সিলভা, ধনাঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রম, লাহিরু কুমারা ও আসিথা ফার্নান্ডো। / যুগা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ