খেলা

প্রথম দিনে টাইগারদের সংগ্রহ ৩০২ রান

প্রথম দিনে টাইগারদের সংগ্রহ ৩০২ রান
প্রথম দিনে টাইগারদের সংগ্রহ ৩০২ রান

শ্রীলংকার বিপক্ষে ক্যান্ডিতে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে সফরকারী বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৩০২ রান। ৯০ ওভারে ২ উইকেট হারিয়ে টাইগাররা এই রান সংগ্রহ করে।বুধবার ব্যাট করতে নেমে শূন্য রানে ফিরে যান ওপেনার সাইফ হাসান।

শুরুতে উইকেট হারিয়ে খানিক চাপে পড়লেও দ্বিতীয় উইকেট জুটিতে ভালোভাবে সামাল দেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত।

তবে সেঞ্চুরি থেকে মাত্র ১০ রান দূরে থেকে ফিরে গেছেন ওপেনার তামিম। নাজমুল হোসাইন শান্ত ১২৬ রানে ও অধিনায়ক মুমিনুল হক ৬৪ রানে ক্রিজে রয়েছেন।

ওপেনার তামিম ইকবাল ১০১ বলে ১৫ চারে ৯০ রান করে আউট হয়েছেন। দুই বছর পর সেঞ্চুরির খুব কাছে গিয়েও সুযোগ হারালেন তিনি।

এর আগে শ্রীলংকার বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তিন পেসার নিয়ে নামেন মুমিনুলরা। ২০১৭ সালের পর টেস্ট একাদশে জায়গা পেয়েছেন পেসার তাসকিন আহমেদ।

সর্বশেষ দুই টেস্টে ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গে ছিলেন যথাক্রমে সাদমান ইসলাম ও সৌম্য সরকার। ডান হাতি-বাঁহাতি সমন্বয়ের জন্য এ ম্যাচে দলে নেওয়া হয় সাইফ হাসানকে। এর আগে পাকিস্তানে টেস্ট খেলেন তিনি।

বাংলাদেশ একাদশ সাজিয়েছে ৬ ব্যাটসম্যান ও ৫ বিশেষজ্ঞ বোলার নিয়ে। তিন পেসারের সঙ্গে আছেন দুই স্পিনার। শ্রীলঙ্কার একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ দিনেশ চান্দিমালের। দুই তরুণ ওশাদা ফার্নান্দো ও পাথুম নিশানকার দুজনকেই দেওয়া হয়েছে সুযোগ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরি ও ইবাদত হোসেন চৌধুরি।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে, লাহিরু থিরিমান্নে, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসানকা, নিরোশান ডিকভেলা, ভানিন্দু হাসারাঙ্গা, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা ও বিশ্ব ফার্নান্দো।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ