খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানসিটির জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানসিটির জয়
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানসিটির জয়

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে অ্যাস্টোন ভিলার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ের ফলে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেলো তারা। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার উইনাইটেডের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে রয়েছে ম্যানসিটি।

ভিলা পার্কে, ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলতে থাকে অ্যাস্টোন ভিলা। ঘরের মাঠে ম্যাচের প্রথম মিনিটেই সিটিজেনদের জালে বল জড়িয়ে দলকে লিড এনে দেন জন। এর পরের ২১ মিনিট চলেছে আক্রমণ পাল্টা আক্রমণ। প্রতিপক্ষের জালে বল জড়ানোর চেষ্টায় আক্রমণ চালিয়ে গেছেন ম্যানসিটির ফরোয়ার্ডরাও। শেষ মেশ সাফল্য আসে ম্যাচের ২২ মিনিটে। ফোডেনের স্কোরে কিছুটা হলেও স্বস্তি ফিরে পায় সিটিজেনরা। ম্যাচের ৪৪ মিনিটে রোদ্রির গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ম্যানসিটি।

ম্যাচের বাকি সময় হয়েছে আক্রমণ পাল্টা আক্রমণ তবে গোলের দেখা পায়নি কোন দল। উল্টো ম্যাচের ৪৪ মিনিটে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ম্যানসিটির স্টোনিস। আর ৫৭ মিনিটে রেড কার্ডে মাঠ ছাড়তে বাধ্য হন অ্যাস্টোন ভিলার ম্যাথিউ কেসকে। এদিকে দিনের আরেক ম্যাচে সাউদাম্পটের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে টটেনহ্যাম।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ