খেলা

আলোর স্বল্পতায় বন্ধ বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট

আলোর স্বল্পতায় বন্ধ বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট
আলোর স্বল্পতায় বন্ধ বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট

পাল্লেকেলেতে টেস্টের প্রথম ইনিংসে বড় ইনিংসে পথে হাঁটছে বাংলাদেশ। তবে আলোর স্বল্পতার কারণে আপাতত বন্ধ রয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচটি। বৃষ্টির সম্ভবনা না থাকলেও ক্যান্ডিতে অন্ধকার ঘনিয়ে আসলে ম্যাচটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেন ম্যাচ অফিশিয়ালরা। এখনো দ্বিতীয় দিনের খেলা ২৫ ওভারের মতো বাকি।

খেলা বন্ধ হওয়ার আগে চার উইকেটে ৪৭৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। উইকেটে অপরাজিত আছেন মুশফিকুর রহিম ও লিটন দাস।

এর আগে সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হক। টেস্টের প্রথম দিনই নিজের ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় দিন দেড়শ হাঁকিয়ে সম্ভাবনা এগিয়ে নেন ডাবল সেঞ্চুরির দিকে। কিন্তু শেষ পর্যন্ত ডাবল সেঞ্চুরির মাইলফলক ছোঁয়া হলো না। ১৬৩ রানে থামল শান্ত এক্সপ্রেস। একদম টেস্ট মেজাজে খেলা শান্ত এই রান তুলতে খেলেছেন ৩৭৮ বল। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১৭টি বাউন্ডারি ও এক ছক্কায়।

আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের প্রথম সেশনে সেঞ্চুরি হাঁকালেন মুমিনুল হক। লাঞ্চ বিরতির আগে ধনঞ্জয়ার বলে বাউন্ডারি হাঁকিয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নেন বাংলাদেশ অধিনায়ক। ২২৪ বলে শতক স্পর্শ করেন তিনি।

অফ স্পিনার ধনাঞ্জয়া ডি সিলভার অফ স্টাম্পের একটু বাইরের বল কাট করে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটান মুমিনুল। ক্যারিয়ারের অষ্টম বছরে এসে বিদেশে প্রথম সেঞ্চুরির স্বাদ পেলেন মুমিনুল।

গতকাল বুধবার পাল্লেকেলে টেস্টের প্রথম দিন দারুণভাবে পার করে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং তামিম ইকবালের বড় ইনিংসে ভর করে প্রথম দিনই তিনশ ছাড়ানো ইনিংস গড়ে সফরকারীরা। আজ সেই ইনিংস বড় করার লক্ষ্যে মাঠে নেমেছে মুমিনুল হকের দল। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের প্রথম দিন আগে ব্যাট করতে নেমে দুই উইকেটে ৩০২ রান করে বাংলাদেশ।

এ দিন বড় দুটি জুটির একটিতে শান্তর সঙ্গী তামিম, আরেকটি মুমিনুল হক। চোখধাঁধানো সব শটের প্রদর্শনী মেলে ধরে তামিম আউট হয়ে যান ৯০ রান করে। দেশের বাইরে প্রথম টেস্ট সেঞ্চুরির আশায় থাকা মুমিনুল দিন শেষে অপরাজিত ছিলেন ৬৪ রানে। এরপর আজ প্রথম সেশনেই নিজের লক্ষ্যে পৌঁছে যান বাংলাদেশ অধিনায়ক।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ