খেলা

৫৪১ রানে ইনিংস ঘোষণা করলো টাইগাররা

৫৪১ রানে ইনিংস ঘোষণা করলো টাইগাররা
৫৪১ রানে ইনিংস ঘোষণা করলো টাইগাররা

পাল্লেকেলে টেস্টের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫৪১ রান সংগ্রহ করে আজ সকালে ইনিংস ঘোষণা করে টাইগাররা। আগের দিনের , ৪ উইকেটে ৪৭৪ রান নিয়ে খেলতে নেমে সকালে মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাস দুজনেই হাফ সেঞ্চুরি তুলে নেন। ১৭৩ ওভারে সাত উইকেটের বিনিময়ে ৫৪১ তুলে ইনিংস ঘোষণা করেন টাইগার অধিনায়ক মুমিনুল হক । মুশফিকুর রহিম ৬৮ এবং তাসকিন ৪ রানে অপরাজিত ছিলেন।

এর আগে তামিম ইকবাল ৯০ রান, নাজমুল হোসেন শান্ত ১৬৩ এবং অধিনায়ক মুমিনুল হক ১২৭করে সাজঘরে ফেরেন। টাইগার মিডল অর্ডার ব্যাটসম্যান এরা সবাই নামের প্রতি সুবিচার করায় পাল্লেকেলে টেস্টে বড় রান সংগ্রহ করতে পেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। লঙ্কান বোলারদের মধ্যে ফার্নান্দো ৯৬ রানে ৪ উইকেট, লাকমল ৮১ রানে ১ উইকেট লাভ করেন।

ওপেনার তামিম ইকবাল এবং নির্ভরতার প্রতীক মুশফিকুর রহিম এর মধ্যে দীর্ঘদিন ধরে সর্বোচ্চ রানের রেকর্ড নিয়ে লড়াই চলছে। পাল্লেকেলে টেস্ট শুরুর আগে তামিম ইকবালের রান ছিল ৪৫০৮ রান। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে টাইগার ওপেন রোগ বহন করে আউট। ফলে মুশফিকুর রহিমকে টেক্কা দিয়ে টেস্টে টাইগার ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৪৫৯৮ রান করে শীর্ষস্থান দখল করেন। অন্যদিকে পাল্লেকেলে টেস্ট শুরুর আগে সাদা পোশাকে ৭২ টেস্ট থেকে মুশফিকুর রহিমের সংগ্রহ ছিল ৪৫৩৭ রান।

আজ শুক্রবার স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে বাল্যকালের টেস্টের তৃতীয় দিনে মুশফিকুর রহিম টেস্ট ক্যারিয়ারের ২৩তম হাফ সেঞ্চুরি তুলে নেন। টাইগারদের আশার প্রতীক মুশফিকুর রহিম এই মুহূর্তে ১৫৬ থেকে ৬৮ রান করে অপরাজিত রয়েছেন। সেইসঙ্গে টেস্ট ক্যারিয়ারে ৪৬০৫ রান সংগ্রহ করেছেন। ফের তামিমকে টেক্কা দিয়ে সর্বোচ্চ রানের রেকর্ডটি নিজের দখলে নিয়েছেন মুশফিক। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ