খেলা

শুরুতেই সাইফ-শান্তকে ফেরালেন লাকমাল

শুরুতেই সাইফ-শান্তকে ফেরালেন লাকমাল
শুরুতেই সাইফ-শান্তকে ফেরালেন লাকমাল

পাল্লেকেলে টেস্টে আজ পঞ্চম দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে শুরুটা ভালই করেছিল টাইগাররা। কিন্তু লঙ্কান বোলার লাকমালের দুর্দান্ত বোলিং করে সফরকারীদের দুটি উইকেট তুলে নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ম ওভারে ১ রান করে লাকমালের বলে ডিকওয়েল্লার হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেন টাইগার ওপেনার সাইফ। এরপর তামিমকে সঙ্গ দিতে ব্যাট হাতে নামেন নাজমুল হোসেন শান্ত।

এরপর তামিম ঝড়ের গতিতে রান তুলতে শুরু করেন। কিন্তু অন্যপ্রান্তে টিকতে পারলেন শান্ত। তিনি রানের খাতা খোলার আগেই লাকমালের দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফিরেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৫ রান। সফরকারীরা এখনো ৭২ রানে পিছিয়ে আছে।

উইকেটে তামিম ইকবাল ৩৩ অধিনায়ক মমিনুল হক ১ রানে অপরাজিত আছেন। তারা দুজন কতক্ষণ ক্রিজে টিকতে পারেন এবং কত রান স্কোর বোর্ডে তুলতে পারেন তা দেখার অপেক্ষায় আছেন ক্রিকেটপ্রেমীরা।

এর আগে টাইগারদের ৫৪১ রানের জবাবে আজ ৮ উইকেটে ৬৪৮রান করে নিজেদের ইনিংস ছেড়ে দিয়েছে শ্রীলঙ্কা ফলে দ্বিতীয় ইনিংসে ১০৭ রানে লিড নিয়েছে পড়েছে টাইগাররা।

এছাড়া এর আগে তৃতীয় দিনের শেষ ভাগ থেকে শুরু করে গতকাল চতুর্থ দিন পুরোটা ব্যাট করেছেন দুই লঙ্কান ব্যাটসম্যান ধনঞ্জয় ডি সিলভা এবং অধিনায়ক দিমুথ করুনারত্নে। তাদের দুজনের সামনে টাইগার বোলাররা অসহায় আত্মসমাপর্ণ করে। অবশেষে আজ পঞ্চম দিনে ভাঙে এই জুটি।

টাইগার পেসার তাসকিন আহমেদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন ডি সিলভা। তিনি আউট হওয়ার আগে ২৯১ বলে ১৬৬ রান করেন। ডি সিলভা আউট হলেও উইকেট কামড়ে ধরে আড়াইশর দিকে এগোচ্ছিলেন করুনারত্নে। কিন্তু তাকে সেই মাইলফলক ছুঁতে দেননি তাসকিন। তার বলে বড় শট খেলতে গিয়ে মিড উইকেটে নাজমুল হোসেন শান্তর তালুবন্দি হন করুনারত্নে। আর তাতেই লঙ্কান অধিনায়কের মহাকাব্যিক ইনিংসের সমাপ্তি ঘটে। সাজঘরে আগে করুনারত্নে ৪৩৭ বল মোকাবেলা করে ২৬ টি চারের সাহায্যে ২৪৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।

এই দুই ব্যাটসম্যান আউট হবার পরে আর কেউ বেশিদূর এগোতে পারেনি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কানরা। নিসাঙ্কা ১২, ডিকভেলা ৩১ ও হাসারাঙ্গা ৪৩ রান করেন। দলীয় ৬৪৭ রানে ৮ উইকেট হারায় তারা।

বল হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ। আর ২টি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। এছাড়া একটি করে উইকেট শিকার করেছেন মেহেদি মিরাজ ও এবাদত হোসেন। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ