টানা চার হারের পর জয়ের দেখা পেলো কলকাতা নাইট রাইডার্স। পাঞ্জাব কিংসের দেয়া ১২৩ রানের লক্ষ্য ২০ বল আর ৫ উইকেটে হাতে রেখেই টপকে যায় সাকিবের দল। যদিও এদিন একাদশে ছিলেন না সাকিব আল হাসান।
আহমেদাবাদে রাহুল-আগারওয়ালের ব্যাটে সাবধানী শুরু পায় পাঞ্জাব। রাহুল ১৯ রানে ফিরলেও আগারওয়ালের ব্যাট থেকে আসে ৩১। শেষ দিকে ক্রিস জর্ডানের ৩০ রানের ইনিংসে ৯ উইকেটে ১২৩ রান করে পাঞ্জাব।
ছোটো লক্ষ্য তাড়া করতে নেমে নিতিশ রানার গোল্ডেন ডাক দিয়ে শুরু হয় কেকেআর এর। তবে রাহুল ত্রিপাথির ৪১ আর এউইন মরগানের অপরাজিত ৪৭ রানে ৫ উইকেটের জয় পায় কলকাতা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: