খেলা

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, শরিফুলের অভিষেক

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, শরিফুলের অভিষেক
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, শরিফুলের অভিষেক

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।

আজ থেকে শুরু হওয়া এই ম্যাচটি দুই টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। পেসার ইবাদাত হোসেনকে বিশ্রামে দেওয়া হয়েছে। তার পরিবর্তে ক্রিকেটের অভিজাত এই সংস্করণে অভিষেক হচ্ছে তরুণ পেসার শরিফুল ইসলামের।

এর আগে সিরিজের প্রথম টেস্টে ড্র করেছিল উভয় দল। টানা পাঁচ দিন শ্রীলঙ্কার বিরুদ্ধে সমানতালে লড়াই করে পাওয়া ড্র বাংলাদেশ শিবিরে ফিরিয়েছে আত্মবিশ্বাস। রানের জোয়ার বইয়ে দেয়া এই ম্যাচের মধ্য দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ২০ পয়েন্ট পেয়েছে লাল-সবুজ বাহিনী।

দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে হারাতে পারলেই সিরিজ নিজেদের করে নেবে মুমিনুল হকের দল। বুধবার হেড কোচ রাসেল ডমিঙ্গোও জানিয়েছেন, সিরিজ জয়েই চোখ রাখছে তার শিষ্যরা। ড্র নয়, জয় চাই বাংলাদেশের। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ প্রোটিয়া কোচ গতকাল বলেছেন, ‘অবশ্যই আমরা সিরিজ জিততে চাই। এটা আমাদের জন্য দারুণ অর্জন হবে। আমরা জানি, এর জন্য অনেক ভালো খেলতে হবে। শ্রীলঙ্কা নিজেদের মাঠে কঠিন প্রতিপক্ষ। তবুও আমরা ফোকাস রাখছি। অবশ্যই লক্ষ্য বিদেশের মাটিতে সিরিজ জেতা।’ / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ