খেলা

পিএসজিকে হারিয়ে ফাইনালের পথে ম্যানসিটি

পিএসজিকে হারিয়ে ফাইনালের পথে ম্যানসিটি
পিএসজিকে হারিয়ে ফাইনালের পথে ম্যানসিটি

বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয় প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও ম্যানচেস্টার সিটি। দু'দলের এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচে হোঁচট খেয়েছে নেইমার-এমবাপ্পের পিএসজি।

নিজেদের মাঠে সিটির বিপক্ষে শুরু থেকে দারুণ আক্রমণাত্মক খেলতে দেখা যায় পিএসজিকে। তার ফলও আসে খুব দ্রুত। ম্যাচের ১৫ মিনিটের মাথায় লিড নেয় স্বাগতিকরা। কর্নার থেকে ডি মারিয়ার মারিয়ার দারুণ কর্নারে কোনাকুনি হেডে দলকে লিড এনে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োস। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ম্যানসিটি দেখায় তাদের ভিন্নরুপ। পিছিয়ে পড়েও কীভাবে জয় পাওয়া যায় তার প্রমাণ রেখে গেলেন ইংলিশ ক্লাবটি। আক্রমণ আর পাল্টা আক্রমণের মাঝে ৬৪ মিনিটের মাথায় সমতা ফেরায় সিটি। ডি বক্সের বাইরে থেকে কেভিন ডি ব্রুইনের নেয়া শট পিএসজি গোল রক্ষক কেইলর নাভাসকে বোকা বানিয়ে খুঁজে নেয় জাল।

৬৪ মিনিটের মাথায় ১-১ সমতায় আসা ম্যাচ ৭১ মিনিটের মাথায় লিড নেয় সিটি। ডি বক্সের সামনে থেকে নেয়া রিয়াদ মাহরেজ বুলেট গতির শট খুজে নেয় জাল।

এরপর যেন এলোমেলো পিএসজি। ৭৭ মিনিটের মাথায় ১০ জনের দলে পরিণত হয় পিএসজি। ইকলে গুনদোগানকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ইদ্রিসা গুয়েয়িকে। বাকি সময়টায় আর চেষ্টা করেও কোনো গোল পায়নি গতবারের রানার্স-আপ পিএসজি।

তাতে পিএসজিকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে এগিয়ে গেল ম্যান সিটি। তবে পিএসজিকে যদি ফাইনালে যেতে হয় তাহলে ফিরতি লেগে ম্যানসিটিকে তাদের মাঠে অন্তত ২-০ গোলে হারাতে হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ