খেলা

গোল উৎসবের ম্যাচ জিতে সেমিফাইনালে এক পা ম্যানইউ’র

 গোল উৎসবের ম্যাচ জিতে সেমিফাইনালে এক পা ম্যানইউ’র
গোল উৎসবের ম্যাচ জিতে সেমিফাইনালে এক পা ম্যানইউ’র

উয়েফা ইউরোপা লিগের সেমিফাইনালে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তারা ঘরের মাঠ ওল্ড টাফোর্ডে ইতালির দল এএস রোমাকে হারিয়েছে ৬-২ গোলের ব্যবধানে। এমন জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে ইংলিশ ক্লাবটি। তাদের হটিয়ে সেমিফাইনালে যেতে হলে ফিরতি লেগে ঘরের মাঠে কমপক্ষে ৪-০ গোলের ব্যবধানে জিততে হবে রোমাকে। যা প্রায় অসম্ভব।

ঘরের মাঠে ব্রুনো ফার্নান্দেসের গোলে ৯ মিনিটেই এগিয়ে যায় ম্যানইউ। তবে তাদের বেশিক্ষণ এগিয়ে থাকতে দেয়নি ইতালির ক্লাবটি। ম্যাচের ১৭ মিনিটে লরেঞ্জো পেলেগ্রিনি পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান ম্যাচে। ৩৩ মিনিটে ইডেন জেকো গোল করে এগিয়ে নেন রোমাকে। তাতে এগিয়ে থেকেই বিরতিতে যায় সফরকারীরা।

তবে বিরতির পরের গল্প পুরোটাই ম্যানইউর। এই অর্ধে তারা আরও পাঁচ-পাঁচটি গোল করে, উৎসবে মাতে। ৪৮ মিনিটে এডিনসন কাভানি গোল করে সমতা ফেরান। ৬৪ মিনিটে তিনি জোড়া গোল পূর্ণ করে ম্যানইউকে এগিয়ে নেন ৩-২ ব্যবধানে। ৭১ মিনিটে পেনাল্টি থেকে ব্রুনো ফার্নান্দেজ তার জোড়া গোল পূর্ণ করলে ব্যবধান হয় ৪-২। এরপর ৭৫ মিনিটে পল পগবা ও ৮৬ মিনিটে ম্যাসন গ্রিনউড গোল করে ৬-২ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ