তৃতীয় দিনের শুরুতেই রমেশ মেন্ডিসকে ফিরিয়ে দিয়েছেন তাসকিন আহমেদ। রমেশের উইকেট হারিয়েই ৭ উইকেটে ৪৯৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা।
৩৩ রান নিয়ে তাসকিনের বলে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ তুলে দিয়ে নিজের উইকেটটি হারান রমেশ। ৭২ বলে ৮ বাউন্ডারি ও এক ছক্কায় ৭৭* রানের দুর্বার এক ইনিংস নিয়ে অপরাজিত থেকে যান নিরোশান ডিকভেলা। লঙ্কানদের পুরো প্রথম ইনিংসে ডিকভেলাই কেবল একটি ছক্কা হাঁকিয়েছেন। অন্য কোনো ব্যাটসম্যান ওভার বাউন্ডারির স্বাদ পাননি।
৬ উইকেটে ৪৬৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। নিরোশান ডিকভেলা ৬৪ ও রমেশ মেন্ডিশ ২২ রান দিয়ে নতুন দিনে মাঠে নামেন। তৃতীয় দিন ডিকভেলার ব্যাট থেকে আসে ১৩ রান। আর রশেশ দলীয় স্কোরে যোগ করেন ১১ রান।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: