খেলা

তারকার পায়ে জিতল বার্সেলোনা

তারকার পায়ে জিতল বার্সেলোনা
তারকার পায়ে জিতল বার্সেলোনা

গ্রানাডার বিপক্ষে আগের ম্যাচে দারুণ সম্ভাবনা ছিল বার্সেলোনার। জিতলেই পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে যেতো তারা। শুধু তাই নয়, শিরোপার সম্ভাবনাও জোরাল হতো। অথচ লিওনেল মেসির দল সে ম্যাচে হেরে বসে।

এবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে তাদের মঠে দারুণ জয় পেয়েছে বার্সেলোনা। লিওনেল মেসির দল এই জয়ে শিরোপার লড়াইয়ে টিকে রয়েছে।

গতকাল রোববার রাতে লা লিগার ম্যাচে ৩-২ গোলে জিতেছে বার্সেলোনা। মেসির জোড়া গোলেই এই জয় পায় তারা। এ ম্যাচের সবকটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।

ম্যাচে প্রথমে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। ৫০ মিনিটে কর্নার থেকে থেকে ব্রাজিলিয়ান ডিফেন্ডার পাউলিস্তা লক্ষ্যভেদ করেন।

সাত মিনিটের ব্যবধানে সমতায় ফিরে বার্সলোনা। পেনাল্টি থেকে গোলটি করেন আর্জেন্টাইন তারকা মেসি।

৬৩ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। ভ্যালেন্সিয়ার গোলরক্ষকের ভুলে বল জালে জড়ান গ্রিজমান।

৬৯ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় বার্সেলনা। প্রায় ২০ গজ দূর থেকে বাঁকানো শটে চমৎকার গোলটি করেন তিনি। এবারের লিগে এ নিয়ে ২৮ গোল করলেন মেসি।

ম্যাচের শেষ দিকে আরেকটি গোল করে ব্যবধান কিছুটা কমায়। ৮৩ মিনিটে দুর্দান্ত শটে গোলটি করেন কোর্লস সলের।

এই জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে সমান ৭৪ পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা। আর ৩৪ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাথলেটিকো মাদ্রিদ। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ