খেলা

দিনের শুরুতেই ফিরলেন লিটন-তাইজুল

দিনের শুরুতেই ফিরলেন লিটন-তাইজুল
দিনের শুরুতেই ফিরলেন লিটন-তাইজুল

পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে লড়াইয়ে নেমে বেশিক্ষণ টিকতে পারলেন না লিটন দাস। ১৭ রানের মাথায় লিটনকে এলবিডব্লুর ফাঁদে ফেলে ফিরিয়ে দিয়েছেন প্রবীন জয়াবিক্রমে। অভিষেক টেস্টেই ৮ উইকেট ঝুলিতে ভরেছেন শ্রীলঙ্কান এই ক্রিকেটার।

লিটনের পর মাঠে নামা তাইজুল ইসলামও ২ রান করে ফিরেছেন ধনাঞ্জয়ার শিকার হয়ে।

পঞ্চম দিনের শুরুতে মাত্র ১৪ বল টিকেছিল লিটন-মিরাজ জুটি। তাইজুলও বেশিক্ষণ টিকতে পারেননি। ৩১ রানে অপরাজিত আছেন মিরাজ। বাংলাদেশের প্রয়োজন এখনো ২২৪ রান। ৭ উইকেটে ২১৩ রান নিয়ে হারের অপেক্ষায় বাংলাদেশ।

এর আগে প্রথম ইনিংসে ২৫১ রানে গুটিয়ে যায় মুমিনুল বাহিনী। প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৯৩ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল স্বাগতিকরা। পরে ২৪২ রানে এগিয়েও ফলোঅন করায়নি মুমিনুলদের। দ্বিতীয় ইনিংসে ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ৯ উইকেটে ১৯৪ রান তুলে টার্গেট দেয় ৪৩৭ রানের। / বাপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ