খেলা

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের একধাপ উন্নতি

বাংলাদেশ টিম, টি-টোয়েন্টি (ফাইল ছবি)
বাংলাদেশ টিম, টি-টোয়েন্টি (ফাইল ছবি)

সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের কাছে হোয়াটওয়াশ হয়ে এক পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। তবুও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে নয় নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। মূলত ওয়েস্ট ইন্ডিজের অবনতি হওয়াতেই র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে টাইগারদের।

আইসিসি গত ৩ মে বার্ষিক হালনাগাদ করে র‍্যাংকিং প্রকাশ করেছে। যেখানে প্রতিটা দেশের গত দুই বছরের ৫০ ভাগ পারফরম্যান্স এবং গত বছরের শতভাগ পারফরম্যান্স বিবেচনাতে নিয়ে এই র‍্যাংকিং প্রকাশ করা হয়েছে।

নবম স্থানে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ২২৫। নিউজিল্যান্ডের কাছে হোয়াটওয়াশ হওয়ার আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ২২৬। অন্যদিকে বাংলাদেশকে হোয়াটওয়াশ করে ৮ রেটিং পয়েন্ট পেয়েছে নিউজিল্যান্ড। ২৬৩ পয়েন্ট নিয়ে র‍্যাংকিংয়ে তিনে অবস্থান করছে কিউইরা।

আর ২৭৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইংল্যান্ড। দুইয়ে অবস্থান করা ভারতের রেটিং পয়েন্ট ২৭২। ২৬১ রেটিং পয়েন্ট নিয়ে চারে রয়েছে পাকিস্তান। জিম্বাবুয়ের সাথে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে এগিয়েছে পাকিস্তান।

তবে দুই ধাপ পিছিয়ে গেছে অস্ট্রেলিয়া। ২৫৮ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছে অজিরা। ছয়ে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট ২৪৮ ও সাতে থাকা আফগানিস্তানের রেটিং পয়েন্ট ২৩৬। বাংলাদেশের থেকে দুই রেটিং পয়েন্ট বেশি নিয়ে আটে রয়েছে শ্রীলঙ্কা।

অন্যদিকে যথারীতি দশম স্থানে রয়েছে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবং তাদের পরই রয়েছে যথাক্রমে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, নেপাল ও স্কটল্যান্ড। / একু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ