খেলা

শ্রীলঙ্কা দল আসছে ১৬ মে

শ্রীলঙ্কা দল আসছে ১৬ মে
শ্রীলঙ্কা দল আসছে ১৬ মে

বাংলাদেশের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে আগামী ১৬ মে ঢাকায় আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের মধ্যে আসছে তারা। তবে বাংলাদেশ সফরে আসার অপেক্ষায় থাকা শ্রীলঙ্কা দলের জন্য কোয়ারেন্টিন নীতিমালা শিথিলই থাকছে। সম্প্রতি বাংলাদেশ দল যেমন শ্রীলঙ্কা সফরে গিয়ে তিন দিনের রুম কোয়ারেন্টিন করেছে, একই ব্যবস্থা এবার সফরকারীদের জন্যও।

তিন দিন রুমে বন্দি থাকার পর বায়ো বাবল বা জৈব সুরক্ষা বলয়ে থেকে অনুশীলনও শুরু করতে পারবে লঙ্কানরা। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচই দিবারাত্রির।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামসংলগ্ন একাডেমি মাঠে দুই দিন অনুশীলনের পর ২১ মে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে শ্রীলঙ্কা দল। এই ম্যাচটি হবে সাভারের বিকেএসপিতে। সিরিজের প্রথম ওয়ানডে ২৩ মে। পরের দুটি ম্যাচ ২৫ ও ২৮ মে। করোনাকালে ওয়েস্ট ইন্ডিজের পর এটি হতে যাচ্ছে দ্বিতীয় কোনো দলের বাংলাদেশ সফর। / কালেক

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ