খেলা

লেওয়ানডস্কির হ্যাটট্রিকে ৯ম শিরোপা বায়ার্নের

লেওয়ানডস্কির হ্যাটট্রিকে ৯ম শিরোপা বায়ার্নের
লেওয়ানডস্কির হ্যাটট্রিকে ৯ম শিরোপা বায়ার্নের

শনিবার রাতে ৩-২ গোলে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে হেরে যায় পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আরবি লিপজিগ। অপর ম্যাচে রবার্ট লেওয়ানডস্কির হ্যাটট্রিকে বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে ৬-০ গোলের জয় তুলে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ। এতে তিন ম্যাচ হাতে রেখেই বুন্দেসলিগায় টানা নবম শিরোপা জিতে নেয় জার্মান জায়ান্টরা।

আলিয়াঞ্জ অ্যারেনায় ২, ৩৫ ও ৬৫ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন লেওয়ানডস্কি। এ নিয়ে চলতি মৌসুমে মাত্র ২৭ ম্যাচেই ৩৯টি গোল করেছেন পোলিশ ফরোয়ার্ড। হাতে আছে আরও দুটি ম্যাচ। সুযোগ রয়েছে গার্ড মুলারের রেকর্ড টপকে যাবার। জার্মান কিংবদন্তি ১৯৭১/৭২ মৌসুমে মিউনিখের দলটির জার্সিতেই ৪০ গোল করেছিলেন।

লেওয়ানডস্কি ছাড়াও বায়ার্নের বিশাল এই জয়ে এদিন একটি করে গোল করেছেন থমাস মুলার, কিংসলে কোম্যান ও লেরয় সানে।

এই জয় নিয়ে ৩২ ম্যাচ শেষে ৭৪ পয়েন্ট নিয়ে একেবারেই ধরাছোঁয়ার বাইরে বায়ার্ন। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা লিপজিগের পয়েন্ট ৬২।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ