খেলা

আগুয়েরোর পেনাল্টি মিস, চেলসির কাছে হেরে গেল ম্যানসিটি

 আগুয়েরোর পেনাল্টি মিস, চেলসির কাছে হেরে গেল ম্যানসিটি
আগুয়েরোর পেনাল্টি মিস, চেলসির কাছে হেরে গেল ম্যানসিটি

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে কদিন পরই দেখা হবে ম্যানচেস্টার সিটি ও চেলসির। সেই অল ইংলিশ ফাইনালের আগে প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিল দুদল। শনিবার রাতের ম্যাচে সিটির বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে চেলসি।

ম্যানসিটির ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ৪৪ মিনিটে সার্জিও আগুয়েরোর পাসে গোল করে সিটিকে এগিয়ে দিয়েছিলেন রাহিম স্টার্লিং। বিরতির ঠিক আগ মুহূর্তে ব্যবধান ২-০ করার সুযোগ পায় ম্যানসিটি। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে পারেননি আগুয়েরো। তার শট রুখে দেন চেলসির গোলরক্ষক মেন্ডি।

বিরতির পর দারুণভাকে ঘুরে দাঁড়ায় চেলসি। ৬৩তম মিনিটে গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন হাকিম জিয়াচ। আর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করে চেলসিকে জয় এনে দেন মার্কোস অ্যালোনসো।

এই হারের পর ৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই আছে ম্যানচেস্টার সিটি। দুইয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের ৩৩ ম্যাচে পয়েন্ট ৬৭। ৩৫ ম্যাচে চেলসির এখন ৬৪।চেলসির বিপক্ষে এ ম্যাচে জিতলেই প্রিমিয়ার লিগ বিজয় নিশ্চিত হয়ে যেত ম্যানসিটির, ফলে শিরোপা উৎসবে মাততে আরো কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে সিটিজেনদের। / কালেক

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ