খেলা

আবিদের ডাবল সেঞ্চুরিতে পাকিস্তানের রান পাহাড়, দিশেহারা জিম্বাবুয়ে

আবিদের ডাবল সেঞ্চুরিতে পাকিস্তানের রান পাহাড়, দিশেহারা জিম্বাবুয়ে
আবিদের ডাবল সেঞ্চুরিতে পাকিস্তানের রান পাহাড়, দিশেহারা জিম্বাবুয়ে

আবিদ আলীর ক্যারিয়ার সেরা ২১৫ রানের ইনিংসে ভর করে দ্বিতীয় টেস্টে রান পাহাড় গড়েছে পাকিস্তান। ৮ উইকেট হারিয়ে ৫১০ রান তুলে ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা। জবাবে জিম্বাবুয়ে ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫২ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে। ক্রিজে আছেন রেগিস চাকাবা (২৮) ও তেন্দাই শিসোরো (১)। তারা দুজন আজ আবার তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন।

আউট হয়েছেন তারিসাই মুসাকান্দা (০), কেভিন কাসুজা (৪), ব্রেন্ডান টেলর (৯) ও মিল্টন শুম্বা (২)। জিম্বাবুয়ের চারটি উইকেট পাকিস্তানের চারজন বোলার ভাগ করে নেন। তারা হলেন শাহীন শাহ আফ্রিদি, তাবিশ খান, হাসান আলী ও সাজিদ খান।

তার আগে ৪ উইকেট হারিয়ে ২৬৪ রান তুলে প্রথম দিন শেষ করা পাকিস্তান শনিবার (৮ মে) দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে আরও ৪টি উইকেট হারিয়ে দলীয় সংগ্রহে ২৪৬ রান যোগ করে। প্রথম দিনে ১১৮ রান নিয়ে অপরাজিত থাকা আবিদ আলীকে দ্বিতীয় দিনেও আউট করতে পারেনি জিম্বাবুয়ের বোলাররা।

তিনি ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকান ৩৯৩ বল খেলে ২৭টি চারের সাহায্যে। ৪০৭ বল খেলে ২১৫ রানে অপরাজিত থাকেন তিনি। তার সঙ্গে অষ্টম উইকেটে ১৬৯ রান তোলেন নুমান আলী। দলীয় ৫১০ রানের মাথায় ব্যক্তিগত ৯৭ রানে নুমান আউট হলে ইনিংস ঘোষণা করে পাকিস্তান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ