স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায়, সেভিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হার ঠেকিয়েছে রিয়াল মাদ্রিদ। মূল্যবান এক পয়েন্ট নিয়ে স্বস্তিতে মাঠ ছেড়েছে জিদানের দল। রিয়ালের ঘরের মাঠ স্টাডিও আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে ২-২ গোলে ড্র হয়েছে ম্যাচটি। ২২ মিনিটে ফের্নান্দোর গোলে এগিয়ে যায় সেভিয়া।
প্রথমার্ধে প্রাণান্ত চেষ্টা করেও আর সমতায় ফিরতে পারেনি রিয়াল। তবে দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে স্প্যানিশ জায়ান্টদের সমতায় ফেরান আসেনসিও। ৭৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আবারও সেভিয়াকে এগিয়ে দেন ইভান রাকিটিচ।
এরপর যোগ করার সময়ের শেষ মুহূর্তে এডেন হেজার্ডের গোলে সমতা টানে রিয়াল মাদ্রিদ। এখন পর্যন্ত ৩৫ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাতলেটিকো। সমান ম্যাচে সমান ৭৫ পয়েন্ট নিয়ে দুয়ে রিয়াল ও তৃতীয় স্থানে রয়েছে বার্সেলোনা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: