খেলা

মোহামেডানে নাম লেখালেন সাকিব

মোহামেডানে নাম লেখালেন সাকিব
মোহামেডানে নাম লেখালেন সাকিব

সাকিব আল হাসান আগেই জানিয়ে রেখেছেন, পিএসএলে খেলবেন না। মোহামেডানের হয়ে খেলতে চান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিডিএল)। মোহামেডানের ক্লাব কর্মকর্তাদের মাধ্যমে নিজের ইচ্ছার কথা লিখিতভাবে বিসিবি’কেও জানান এ ক্রিকেট মহাতারকা।

লক্ষ্যটা সামনে রেখে মঙ্গলবার, ১১ মে মোহামেডানে নাম লিখেছেন সাকিব। স্বাক্ষর করেছেন ক্লাবটির রেজিস্ট্রেশন ফর্মে। ফর্মটি ইতোমধ্যে বিসিবি’তে পৌঁছেও গেছে। খবরটি নিশ্চিত করেছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) সদস্য সচিব আলী হোসেন।

গত বছর করোনার কারণে স্থগিত হয়ে যায় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ২০১৯-২০ মৌসুমের সেই টুর্নামেন্টটি এ বছর নতুন করে হবে টি-টোয়েন্টি সংস্করণে।

আইসিসি’র নিষেধাজ্ঞা শাস্তির কারণে গত বছর ঢাকা লিগে খেলেননি। তাই এ বছর স্বাধীন খেলোয়াড় হিসেবে মোহামেডানকে বেছে নিয়েছেন সাকিব। এখন বিসিবি অনুমতি দিলেই হয়।

আগে কোনো দলেই ছিলেন না সাকিব। নতুন করে দল বেছে নেওয়ার ক্ষেত্রে বিদ্যমান নিয়ম-কানুনের বিষয় খতিয়ে দেখতে পুরো ব্যাপারটা নিয়ে বিসিবি’র দ্বারস্থ হয়েছে সিসিডিএম। তবে সাকিব ডিপিডিএলে খেলুক সেটা খুব করেই চাইছে বোর্ড। এতে কোনো সন্দেহ নেই।

আইপিএল খেলে এসেছেন সাকিব আল হাসান। ভারত থেকে ফেরার পর এখন গুলশানের ফোর পয়েন্টস বাই শেরাটন হোটেলে রয়েছেন ১৪ দিনের কোয়ারেন্টিনে। সামনে সুযোগ রয়েছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার। নিলাম থেকে বিশ্বসেরা এ অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ