খেলা

ফরাসি কাপের ফাইনালে নেইমাররা

ফরাসি কাপের ফাইনালে নেইমাররা
ফরাসি কাপের ফাইনালে নেইমাররা

টানটান উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ দেখল ফুটবল সমর্থকরা। ফরাসি কাপের প্রথম সেমিফাইনাল ম্যাচে দারুণ এক লড়াই উপভোগ করেছে তারা। এই ম্যাচে নির্ধারিত সময়ের খেলা শেষে স্কোরলাইন দাঁড়ায় ২-২। শেষ পর্যন্ত ট্রাইকারে মোঁপোলিকে ৬-৫ গোল ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করেছে ফরাসি জায়ান্ট ক্লাব পিএসজি।

এদিন দলের হয়ে একাই দুটি গোল করেন পিএসজির ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে মোঁপোলির হয়ে একটি করে গোল করেন গেইতঁ লেবর্দ এবং অ্যান্ডি ডেলর্ট।

টাইব্রেকারে দুই দলই প্রথম পাঁচ শটে গোল পায়। ষষ্ঠ শটে গোল করতে ব্যর্থ হন মোঁপেলিয়ের জুনিয়র সামবিয়া। অন্যদিকে মোইজে কিন জালের দেখা পেলে উল্লাসে মাতে পিএসজি।

এদিকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আজ শক্তিশালী নাপোলির বিপক্ষে মাঠে নামবে তুলনামূলক আনকোড়া দল হৃহিমিয়ি-ভালিয়েয়া। এ ম্যাচের জয়ী দলের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে পিএসজি। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২০ মে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ