খেলা

পয়েন্ট হারাল বাংলাদেশ, টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত

পয়েন্ট হারাল বাংলাদেশ, টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত
পয়েন্ট হারাল বাংলাদেশ, টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত

আইসিসির সবশেষ হালনাগাদ অনুযায়ী টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে থেকেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে নামবে উজ্জীবিত ভারত। অন্যদিকে বাংলাদেশ হারিয়েছে পয়েন্ট।

বৃহস্পতিবার আইসিসির দেয়া নতুন পয়েন্ট টেবিলে দেখা যায়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আরেক দল নিউজিল্যান্ডের থেকে মাত্র ১ পয়েন্ট এগিয়ে থেকেই শীর্ষে উঠেছে ভারত।

আইসিসি গত বছরের মে থেকে সবশেষ জিম্বাবুয়ে-পাকিস্তান সিরিজ পর্যন্ত পারফরম্যান্স বিবেচনা করেছে। এই সময়ে শতভাগ ও ২০১৮-১৯ এবং ২০১৯-২০ মৌসুমের পঞ্চাশ ভাগ পারফরম্যান্স বিবেচনা করেছে।

গত এক বছরে বাংলাদেশ চারটি টেস্ট খেলে জয় পায় একটিতে। এর আগে দুই মৌসুমে বাংলাদেশ হেরেছে ১৩ ম্যাচের ৯টি তে। যেখানে প্রতিপক্ষ ছিল আফগানিস্তান ও জিম্বাবুয়ের মতো দলও। যে কারণেই মূলত ৫ পয়েন্ট হারাতে হয়েছে।

পাঁচ পয়েন্ট হারালেও র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরেই আছে ৪৬ রেটিং পয়েন্ট নিয়ে। তবে ৮ পয়েন্ট বাড়লেও ৩৫ পয়েন্ট নিয়ে দশ নম্বরে জিম্বাবুয়ে।

এক নম্বরে থাকা ভারতের পয়েন্ট ১২১ রেটিং। এদিকে দুই ওঠা নিউজিল্যান্ডের ২ পয়েন্ট বেড়ে হয়েছে ১২০।

তিন নম্বর জায়গা ধরে রাখা ইংল্যান্ডের রেটিং পয়েন্ট তিন বেড়ে হয়েছে ১০৯। এদিকে পাঁচ পয়েন্ট হারিয়ে ১০৮ পয়েন্ট নিয়ে চারে অস্ট্রেলিয়া।

এদিকে দারুণ ফর্মে থাকা পাকিস্তানের রেটিং পয়েন্ট ৩ বেড়ে পাঁচে আছে। বড় সুখবর পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।গত আট বছরে সেরা অবস্থানে এসেছে তারা। ৮৪ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম থেকে উঠে এসেছে ষষ্ঠ স্থানে।

তবে বেগতিক অবস্থা দক্ষিণ আফ্রিকা। দলটা ৯ রেটিং পয়েন্ট হারিয়ে ৮০ পয়েন্ট নিয়ে নেমে গেছে সাত নম্বরে। ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে আট নম্বরে শ্রীলঙ্কার অবস্থান। / একু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ