খেলা

লিগ শিরোপা ঘরে তুলল বেসিকতাস

লিগ শিরোপা ঘরে তুলল বেসিকতাস
লিগ শিরোপা ঘরে তুলল বেসিকতাস

তুর্কি সুপার লিগ-২০২১ চ্যাম্পিয়ন হলো বেসিকতাস। শনিবার রাতে লিগের শেষ ম্যাচে গোস্টেপকে তাদের মাঠে ২-১ ব্যাবধানে পরাজিত করে ২০২০-২১ মৌসুমের বিজয়ী হিসাবে শিরোপা ঘরে তোলে ব্ল্যাক ঈগলসরা।

ক্রোয়েশিয়ান ডিফেন্ডার ডোমাগোজ ভিদার গোলে খেলার দশম মিনিটেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় বেসিকতাস। যদিও ২৪তম মিনিটে আলপাসলান ওজতুর্কের গোলে ১-১ সমতায় ফেরে স্বাগতিকরা।

তবে, হাল ছাড়েনি বেসিকতাস। ৬৯তম মিনিটে পেনাল্টি কিক থেকে গোল আদায় করে বেসিকতাসকে ২-১ গোলে এগিয়ে দেন দলটির আলজেরিয়ান উইঙ্গার রশিদ ঘেজল। শেষমেষ আর কেউ গোলের মুখ না দেখায় ২-১ ব্যবধানেই জয়লাভ করে মাঠ ছাড়ে বেসিকতাস। এর আগে ২০১৭ সালে শীরোপা জিতেছিল তারা।

এবারের তুর্কি সুপার লিগ শীরোপা জয়ের পথে ৪০ ম্যাচে ৮৪ পয়েন্ট অর্জন করেছিল ব্ল্যাক ঈগলসরা। তাদের সমান ৮৪ পয়েন্ট নিয়েও শিরোপা বঞ্চিত হতে হয় গালাতাসারয়কে। মূলত গোল ব্যবধানেই পিছিয়ে পড়ে দ্বিতীয় স্থান অধিকারীরা। বেসিকতাসের গোল গড় ছিল ৪৫, গালাতাসারয়ের চেয়ে একটাই বেশি। যা লায়নদের পক্ষে বেসিকতাসকে পরাস্ত করা যথেষ্ট ছিল না।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ