খেলা

হেরে শিরোপার দৌড় থেকে ছিটকে গেল বার্সা

হেরে শিরোপার দৌড় থেকে ছিটকে গেল বার্সা
হেরে শিরোপার দৌড় থেকে ছিটকে গেল বার্সা

লিগ জয়ের সম্ভাবনা আগেই মলিন হয়ে গিয়েছিল বার্সেলোনার। যতটুকু আশা ছিল, তার পুরোটাই কাগজকলমে। যদি-কিন্তুর উপর ঝুলে ছিল ভাগ্য। তাতে নিজেদের শেষ দুই ম্যাচ শুধু জিতলেই ভাগ্য সুপ্রসন্ন হতো তেনমটি নয়, সঙ্গে তাকিয়ে থাকতে হতো পয়েন্ট টেবিলের উপরের দুই দল অ্যাটলেটিকো মাদ্রিদ আর রিয়াল মাদ্রিদের পয়েন্ট হারানোর দিকে।

তবে এতসব সমীকরণের প্রয়োজন পড়ছে না লিওনেল মেসিদের। রোববার রাতে লা লিগের ৩৭তম রাউন্ডে ঘরের মাঠেও সেল্টা ভিগোর কাছে ১-২ ব্যবধানে হারে বার্সা। এতে শিরোপা জয়ের দৌড় থেকে ছিটকে গেছে রোনাল্ড কোম্যানের দল। ম্যাচের শুরুতেই অবশ্য গোল পেয়েছিলেন মেসি। বল দখলের লড়াইয়েও আধিপত্য ছিল বার্সার। ম্যাচ শেষ কোনকিছুই কাজে আসেনি স্বাগতিকদের।

ম্যাচের ২৮তম মিনিটে মেসির গোলে এগিয়ে যায় বার্সা। সার্জিও বুস্টকেটসের পাস থেকে হেডে গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার। এই গোলের মধ্য দিয়ে নবমবারের মতো লিগে রেকর্ড ৩০ গোল করার মাইলফলক স্পর্শ করেন এলএমটেন। ক্লাবের সঙ্গে নতুন চুক্তি না করলে হয়তো বার্সার হয়ে এটিই প্রিয় ক্যাম্প ন্যু-তে নিজের সবশেষ গোল হয়ে থাকবে মেসির।

৩৮তম মিনিটে সমতা ফেরায় সেল্টা। ইয়াগো আসপাসের কাছ থেকে বল পেয়ে নিশানাবাজি করেন মিনা। গোলের জন্য সফরকারীদের এটাই ছিল প্রথম শট! প্রথমার্ধের ৪৫ মিনিটে আর কোনো দল গোলের দেখা না পেলে সমতায় বিরতিতে যায় দুদল। বিরতির পর ৮৩ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় বার্সা। এ সময় ক্লেমেন্ট ল্যাংলেট দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ৬ মিনিট পর ম্যাচের বয়স যখন ৮৯ মিনিট, তখন নিজের দ্বিতীয় গোলটি করেন মিনা। বার্সেলোনার বিপক্ষে স্বরণীয় এক জয় উপহার দেন দলকে।

৩৭ রাউন্ডের খেলা শেষে বার্সেলোনার সংগ্রহ ৭৬ পয়েন্ট। সমান ম্যাচ থেকে শীর্ষে থাকা অ্যাটলেটিকোর সংগ্রহ ৮৩ পয়েন্ট। সে হিসেবে ৭ পয়েন্টে পিছিয়ে থাকা বার্সার লিগ জয়ের আশা ফিকে হয়ে গেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ