খেলা

বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ

আজ থেকে দলগত অনুশীলনে নামবে টাইগাররা

আজ থেকে দলগত অনুশীলনে নামবে টাইগাররা (ছবিঃ আরটিভি)
আজ থেকে দলগত অনুশীলনে নামবে টাইগাররা (ছবিঃ আরটিভি)

ঈদের ছুটি শেষে এবার মাঠে ফেরার পালা টাইগারদের। আগামী ২৩ মে থেকে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে সোমবার থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। আজ বিকাল সাড়ে ৪টা থেকে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামের ইনডোর ও আউটডোরে অনুশীলন করবে প্রাথমিক দলে থাকা খেলোয়াড়রা।

তবে মাঠে নামার আগে সবার অপেক্ষায় থাকতে হবে দ্বিতীয় ধাপের করোনা পরীক্ষার রেজাল্টের জন্য। দ্বিতীয় ধাপের কোভিড টেস্টের জন্য রোববার সবার নমুনা সংগ্রহ করা হয়।

এর আগে গত শনিবার প্রথম ধাপে কোভিড টেস্টের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। তাই বলা যায় দ্বিতীয়বার পরীক্ষায়ও তেমন কিছুর আশা করাই যায়।

কোভিড নেগেটিভ সনদ নিয়ে আজ বিকেলে অনুশীলন করে সবাইকে প্রবেশ করানো হবে জৈব সুরক্ষা বলয়ে টিম হোটেলে।

আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা থেকে অনুশীলন করবে বাংলাদেশ আর বিকেলে অনুশীলন করবে শ্রীলঙ্কা। সফরকারীদের তিন দিনের কোয়ারেন্টিন শেষদিন আজ

আগামী ২০ মে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে সাভারের বিকেএসপিতে। পরের দিন একই ভেন্যুতে শ্রীলঙ্কাও খেলবে একটি প্রস্তুতি ম্যাচ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ