খেলা

দুই গোলে এগিয়ে গিয়েও হারলো ম্যানসিটি

দুই গোলে এগিয়ে গিয়েও হারলো ম্যানসিটি
দুই গোলে এগিয়ে গিয়েও হারলো ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা আগেই নিশ্চিত হয়েছে ম্যানচেস্টার সিটির। এখন মাঠে নামা তাদের জন্য কেবল আনুষ্ঠানিকতা। তারপরও পয়েন্ট টেবিলের নিচের দিকের দলের সঙ্গে হারার জন্য নিশ্চয়ই মাঠে নামেনি পেপ গার্দিওলার শিষ্যরা।

কিন্তু তাই ঘটেছে মঙ্গলবার (১৮ মে) দিবাগত রাতে। পয়েন্ট টেবিলের ১৬তম অবস্থানে থাকা ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গিয়েও তারা হার মেনেছে ৩-২ ব্যবধানে। অবশ্য পুরো ম্যাচ তাদের খেলতে হয়েছে ১০ জন নিয়ে।

ম্যাচের ১০ মিনিটের মাথায় বাজে ট্যাকেলের কারণে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জোয়াও ক্যানসালো। তার আগে ২ মিনিটের মাথায় ইকলে গুনদোগানের গোলে লিড নেয় ম্যানসিটি। বিরতির পর ৪৮ মিনিটে ফিল ফোডেন গোল করে ব্যবধান ২-০ করেন।

এরপরের গল্পটুকু শুধুই ব্রাইটনের। ৫০ মিনিটে ব্রাইটনের লিওনার্দো ট্রোসার্ড গোল করে ব্যবধান কমান। ৭২ মিনিটে অ্যাডাম ওয়েবস্টেরের গোলে ফেরে সমতা। আর ৭৬ মিনিটে ডান বার্নের গোলে এগিয়ে যায় ব্রাইটন। বাকি সময়ে এই গোলটি আর শোধ দিতে পারেনি চ্যাম্পিয়ন সিটি। তাতে দুই গোলে এগিয়ে গিয়েও হারকে সঙ্গী করে মাঠ ছাড়ে।

এই হারে ৩৭ ম্যাচ থেকে ম্যানসিটির সংগ্রহ ৮৩ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ৪১ পয়েন্ট নিয়ে ব্রাইটন উঠে এসেছে ১৫তম অবস্থানে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ