খেলা

ফ্রেঞ্চ কাপের চ্যাম্পিয়ন পিএসজি

ফ্রেঞ্চ কাপের চ্যাম্পিয়ন পিএসজি
ফ্রেঞ্চ কাপের চ্যাম্পিয়ন পিএসজি

গুরুত্বপূর্ণ ম্যাচে ছিলেন না দলের সবচেয়ে বড় তারকা নেইমার। তবে, ব্রাজিল সুপারস্টারের অনুপস্থিতি বুঝতে দেননি আরেক তারকা কিলিয়ান এমবাপ্পে। নিজে পেলেন জালের দেখা। সতীর্থকে দিয়েও গোল করালেন। এমবাপ্পের দারুণ পারফরম্যান্সে মোনাকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে প্যারিসের ক্লাব পিএসজি।

গতকাল বুধবার রাতে নিজেদের মাঠে মোনাকোকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি। ম্যাচের দুই অর্ধে একটি করে গোল করেন মাইরো ইকার্দি ও কিলিয়ান এমবাপ্পে। এই নিয়ে দশমবারের মতো এই প্রতিযোগিতার শিরোপা জিতল প্যারিসের ক্লাবটি।

ইনজুরি ও নিষেধাজ্ঞার জন্য পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে পারেনি পিএসজি। নিষেধাজ্ঞার জন্য ছিলেন না নেইমার। তাতে আক্রমণেও কিছুটা দুর্বল দেখা যায় ক্লাবটিকে। পুরো ম্যাচে মাত্র সাতবার প্রতিপক্ষ শিবিরে আক্রমণ করে পিএসজি। এর মধ্যে দুবার সফল হয়।

প্রথম গোল আসে ম্যাচের ১৯ মিনিটের মাথায়। মোনাকোর ডি-বক্সের মুখে প্রতিপক্ষের ডিফেন্ডারের ভুলে বল পেয়ে যান এমবাপ্পে। তিনি শট না নিয়ে বল বাড়ান ইকার্দিকে। সুযোগ হাতছাড়া না করে ঠিকানা খুঁজে নেন ফরাসি আর্জেন্টাইন স্ট্রাইকার।

পরের গোলটি আসে শেষ দিকে। ৮১ মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার ডিফেন্স চেরা পাস ধরে গোলরক্ষককে ফাঁকি দিয়ে ঠিকানা খুঁজে নেন বিশ্বকাপজয়ী তারকা এমবাপ্পে। ফলে উৎসবের আনন্দে ভাসে পিএসজি। ফরাসি কাপের পর এবার লিগ ওয়ান জয়ের হাতছানি পিএসজির সামনে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ