খেলা

পিএসজিকে হতাশ করে ফ্রেঞ্চ লিগ চ্যাম্পিয়ন লিল

পিএসজিকে হতাশ করে ফ্রেঞ্চ লিগ চ্যাম্পিয়ন লিল
পিএসজিকে হতাশ করে ফ্রেঞ্চ লিগ চ্যাম্পিয়ন লিল

রোববার (২৩ মে) রাতে ফ্রেঞ্চ লিগের শেষ রাউন্ডের অঁজেকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়ে ১০ বছর পর ফ্রেঞ্চ লিগের মুটুক পড়ল দলটি। সবমিলে এটি তাদের চতুর্থ শিরোপা।

আগের তিন মৌসুমের চ্যাম্পিয়ন পিএসজি লিলের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে থেকে শিরোপা হারিয়েছে। শেষ রাউন্ডে তারাও জিতেছে। ব্রেস্তকে তারা হারিয়েছে ২-০ গোলে। তবে লিল পয়েন্ট হারালে তারা শিরোপা পেতো। কিন্তু তেমন নাটকীয় কিছু হয়নি। লিলের জয়ের ম্যাচে গোল করেন কানাডার ফরোয়ার্ড জোনাথন ডেভিড ও তুর্কি ফরোয়ার্ড বুরাক ইলমাজ।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় মিনিটে ফুলগিনি ব্যবধান কমালে ক্ষণিকের জন্য উত্তেজনা ছড়ায়। শেষ পর্যন্ত অবশ্য লিলের শিরোপা উৎসবে বাধা হতে পারেনি তা।

৩৮ ম্যাচে ২৪ জয় ও ১১ ড্রয়ে ৮৩ পয়েন্ট নিয়ে লিগ শেষ কর লো লিল। আর ২৬ জয় ও ৪ ড্রয়ে ৮২ পয়েন্ট নিয়ে শেষ করলো পিএসজি। / গোল ডটকম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ