খেলা

দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টির শঙ্কা

 দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টির শঙ্কা
দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টির শঙ্কা

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মঙ্গলবার বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাগড়া দিতে পারে বৃষ্টি। মিরপুরে ম্যাচ শুরুর সময় দুপুর ১টা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যাচ্ছে, ম্যাচ চলার সময় ঝরতে পারে গুঁড়িগুঁড়ি বৃষ্টি।

সোমবার দুপুর থেকেই মিরপুরের আকাশ মেঘে ঢাকা। ম্যাচের দিনও এমন গুমোটভাব থাকবে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রাজধানীতে বৃষ্টি খুব একটা তীব্র হবে না। সেক্ষেত্রে কার্টেল ওভারে গড়াতে পারে ম্যাচ।

প্রথম ম্যাচে বাংলাদেশ পেয়েছে ৩৩ রানের জয়। তাতে সিরিজে ১-০তে এগিয়ে গেছে তামিম ইকবালের দল। মঙ্গলবার জিতলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। তৃতীয় ও শেষ ওয়ানডে ২৮ মে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ