মঙ্গলবার (২৫ মে) ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ১২ সদস্যের দলটি। ফুল দিয়ে তাদের বরণ করে নেয় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।
সুইজারল্যান্ডের লুজানে বিশ্বকাপ আরচারির রিকার্ভ মিশ্র ইভেন্টে রৌপ্য পদক জেতেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী জুটি।
দেশের জন্য এই বিশাল সম্মাননা অর্জন করতে পেরে অনেক আনন্দিত বলে জানান তারা।
সুযোগ সুবিধা পেলে আগামীতে এই প্রচেষ্টা অব্যাহত রাখতে চান দেশসেরা এই আরচার জুটি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: