খেলা

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। দলে দুই পরিবর্তন আনা হয়েছে। তাসকিনের পরিবর্তে অভিষেক হচ্ছে শরিফুলের। আর মিঠুনের পরিবর্তে খেলবেন মোসাদ্দেক।

আজ দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে পারলেই এক ম্যাচ আগেই সিরিজ জয় নিশ্চিত করবে তামিম ইকবালের দল। একই সঙ্গে নিজেদের ইতিহাসে শ্রীলঙ্কাকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারানোর গৌরব অর্জন করবে বাংলাদেশ।

আজ জিতলে অর্জনের তালিকায় আরও বড় সংযোজনের খবর আসবে আইসিসি ওডিআই সুপার লিগের পয়েন্ট টেবিল থেকে। ম্যাচটা জিতলেই ইংল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়াকে টপকে সুপার লিগের শীর্ষে উঠে যাবে বাংলাদেশ। ৭ ম্যাচে টাইগারদের সংগ্রহ ৪০ পয়েন্ট। ইংল্যান্ড ৯, পাকিস্তান ৬ ও অস্ট্রেলিয়া ৬ ম্যাচ খেলে ৪০ পয়েন্ট নিয়ে এখন বাংলাদেশের ওপরে অবস্থান করছে। ২০২৩ সালে এ পয়েন্ট তালিকার মাধ্যমেই ওয়ানডে বিশ্বকাপের টিকিট মিলবে।

বাংলাদেশ অবশ্য সিরিজ জয়কেই পাখির চোখ করছে। আজ সিরিজ জয় নিশ্চিত করতে মুখিয়ে তামিম বাহিনী। মিরপুর স্টেডিয়ামে আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে শুরু হবে দুপুর ১টায়।

বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা দল: কুশল পেরেরা (অধিনায়ক/উইকেটরক্ষক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসানকা, কুশল মেন্ডিস, ধনঞ্জায়া ডি সিলভা, আশেন বান্দারা, দাশুন শানাকা, ওয়ানিন্দু হাসারঙ্গা, ইসুরু উদানা, লক্ষণ সন্দাকান, দুশমন্ত চামেরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ