খেলা

ইউনাইটেডকে হারিয়ে ইউরোপিয়ান শিরোপা ভিয়ারিয়ালের

ইউনাইটেডকে হারিয়ে ইউরোপিয়ান শিরোপা ভিয়ারিয়ালের
ইউনাইটেডকে হারিয়ে ইউরোপিয়ান শিরোপা ভিয়ারিয়ালের

দারুণ এক রাত কেটেছে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের। ইউরোপা লিগে আজ বৃহস্পতিবার ম্যানচেস্টার ইউনাইটেডকে পেনাল্টি শুট আউটে ১১-১০ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে তারা। ইউরোপ মঞ্চে ভিয়ারিয়ালের এটি প্রথম ট্রফি। মূল ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ার পর পেনাল্টি শুট আউটে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন ম্যানইউ গোলরক্ষক ডেভিড ডি গিয়া। তার ভুলেই কপাল পুড়ল ইংল্যান্ডের ক্লাবটির। ফলে ক্লাবের ৯৮ বছরের ইতিহাসে প্রথম কোনো শিরোপা জিততে সমর্থ হয় ভিয়ারিয়াল।

জেরার্দ মরেনোর গোলে পিছিয়ে পড়ার পর ইউনাইটেডকে সমতায় ফেরান এডিসন কাভানি। টাইব্রেকারে প্রথম পাঁচ শটে জালের দেখা পায় দুই দলই। ‘সাডেন ডেথে’ও প্রথম পাঁচটি করে শটে সবাই গোল করেন। ১১তম শটে বল জালে পাঠান ভিয়ারিয়ালের গোলরক্ষক জেরোনিমো রুলি। পরে ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডি গিয়া শট ঠেকিয়ে জয়ের নায়ক তিনিই। এটি অনন্য এক অর্জন ভিয়ারিয়াল কোচ উনাই এমেরির। প্রথম কোচ হিসেবে জিতলেন চারটি ইউরোপা লিগ শিরোপা। এর আগে ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে সেভিয়ার কোচ হিসেবে এর শিরোপা জিতেছিলেন তিনি।

অন্যদিকে ইউনাইটেডের শিরোপা খরা আরও দীর্ঘ হলো। দলটির কোচ হিসেবে প্রথম শিরোপার অপেক্ষা বাড়ল উলে গুনার সুলশারেরও। দলটি সবশেষ শিরোপা জিতেছিল ইউরোপা লিগেই, ২০১৭ সালে। পুরো আসরে অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হলো ভিয়ারিয়াল। প্রথমবার বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেই শিরোপা উৎসব করল ৫০ হাজার মানুষের শহরের ক্লাবটি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ