খেলা

রিয়াল মাদ্রিদ ছাড়ছেন জিদান

রিয়াল মাদ্রিদ ছাড়ছেন জিদান
রিয়াল মাদ্রিদ ছাড়ছেন জিদান

গুঞ্জনটাই সত্যি হচ্ছে অবশেষে। রিয়াল মাদ্রিদে থাকছেন না কোচ জিনেদিন জিদান। ইউরোপীয় শীর্ষস্থানীয় সব সংবাদ মাধ্যম ইতোমধ্যেই বিষয়টি নিশ্চিত করেছে। রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ থেকে অবশ্য এ বিষয়ে এখনো কোনো বিবৃতি আসেনি।

মৌসুমের মাঝপথেই বিষয়টার সূচনা। দলের বাজে পারফর্ম্যান্সের কারণেই মূলত গুঞ্জনের শুরু। প্রথমে কোপা দেল রে, এরপর চ্যাম্পিয়ন্স লিগ, একেবারে শেষ মুহূর্তে হাতছাড়া হয়েছে লিগ। ফলে কোচিং জীবনে প্রথমবারের মতো শিরোপাহীন মৌসুমের বিস্বাদ নেন কোচ জিদান। এরপর তার মাদ্রিদ ছাড়ার গুঞ্জনটা আরও জোরদার হয়ে ওঠে।

বৃহস্পতিবার ভোরে অবশেষে আসে খবর, মাদ্রিদ ছাড়ছেন তিনি। ইউরোপীয় দলবদল বাজারের সবচেয়ে নির্ভরযোগ্য ক্রীড়া প্রতিবেদক ফ্যাব্রিজিও রোমানো জানান, আগামী মৌসুমে আর সান্তিয়াগো বের্নাবিউ ডাগআউটে আর দেখা মিলবে না তার। এরপর থেকেই স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো জানাতে শুরু করে, জিদান আর থাকছেন না স্পেনে।

রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ যদিও এখনও কিছু জানায়নি এ বিষয়ে। তবে স্প্যানিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে, শিগগিরই দু'পক্ষের বিচ্ছেদের খবর আসছে আনুষ্ঠানিক বিবৃতি আকারে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ