খেলা

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার সিরিজ হার লজ্জার: জয়াসুরিয়া

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার সিরিজ হার লজ্জার: জয়াসুরিয়া
বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার সিরিজ হার লজ্জার: জয়াসুরিয়া

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার মানতে পারছেন না শ্রীলঙ্কান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটসম্যান সনাৎ জয়াসুরিয়া।

টাইগারদের বিপক্ষে লঙ্কানদের এমন নতজানু পারফরম্যান্সকে লজ্জাজনক হিসেবে দেখছেন বিশ্বকাপজয়ী এ তারকা অলরাউন্ডার।

এ নিয়ে টুইটারে শ্রীলঙ্কার বতর্মান দলকে সতর্কবার্তা দিয়েছেন তিনি।

সিরিজ হারের পর গতকাল বুধবার (২৬ মে) কুশল পেরেরাদের উদ্দেশ্যে জয়সুরিয়া লিখেছেন, একজন সাবেক খেলোয়াড় ও অধিনায়ক হওয়ার সুবাদে বাংলাদেশের কাছে প্রথম সিরিজ হার মেনে নেওয়া আমার পক্ষে কঠিন। জাতির সম্মান ঝুঁকিতে রয়েছে , ছেলেরা। শেষ ম্যাচে লড়াই চালাও।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা এক সময়ের এই মারকুটে ওপেনারের।

প্রসঙ্গত, তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দুটিতে নাস্তানাবুদ হয়েছে শ্রীলঙ্কা। প্রথম ওয়ানডেতে ৩৩ রানে জয় পায় স্বাগতিক বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে ১০৩ রানে জিতে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের যা প্রথম সিরিজ জয়। এই জয়ের সুবাদে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকাতে শীর্ষে উঠে গেছে টাইগাররা।

আগামীকাল শুক্রবার (২৮ মে) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ১টায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ