খেলা

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি ম্যানসিটি-চেলসি

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি ম্যানসিটি-চেলসি
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি ম্যানসিটি-চেলসি

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি চেলসি। পর্তুগালের পোর্তোয় শনিবার (২৯ মে) বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি। অল ইংলিশ ফাইনালে ভিন্ন এক লড়াইয়ের অপেক্ষায় ফুটবল প্রেমীরা। মাঠে থাকবে দুই দলের ১২ হাজার সমর্থক।

২০০৮/৯ মৌসুমে বার্সেলোনার কোচ ছিলেন পেপ গার্দিওলা। সেবার চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছিল স্প্যানিশ কোচের অধীনে থাকা দলটি। ম্যানচেস্টার সিটির হাল ধরার পর প্রথমবারের মতো ফাইনালে গার্দিওলা।

ম্যাচের আগে ম্যানসিটির কোচ বলেন, ‘মৌসুম শেষ, একটা ম্যাচ বাকি। সবাই এখন সমুদ্র সৈকতে ছুটি কাটাচ্ছে। আগামী মৌসুম নিয়ে পরিকল্পনা কাটাচ্ছে। আমি গেল নয় বছর টিভিতে ফাাইনাল দেখেছি। এবার ফাইনালে আমার দল।

এখন পর্যন্ত দু’দলের মুখোমুখি ১৫৩ দেখায়, সিটিকে ৬১ বার হারিয়েছে চেলসি। বিপরীতে সিটির কাছে হেরেছে ৫৪ বার।

ইংলিশ প্রিমিয়ার লিগের দেখায় সব শেষ ৮ মে সিটিজেনদের ২-১ গোলে হারাবার সুখস্মৃতি রয়েছে চেলসির। শক্তি-সামর্থ্যে অল ব্লুজদের তুলনায় এগিয়ে থাকলেও সিটিজেনদের হারানো সম্ভব তা ভালো করেই জানেন টমাস টুখেল।

চেলসি কোচ বলেন, ‘প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক আমাদের ব্যবধান ৯০ মিনিটের। আমরা বেশ আত্মবিশ্বাসী। ম্যাচে ভালো খেললে ফল আমাদের পক্ষেই যাবে।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ