খেলা

আবারও রিয়ালের কোচ আনচেলত্তি

আবারও রিয়ালের কোচ আনচেলত্তি
আবারও রিয়ালের কোচ আনচেলত্তি

আবারও স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে নিয়োগ পেলেন কার্লো আনচেলত্তি। আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। আনচেলত্তির সঙ্গে তিন বছরের চুক্তি করবে রিয়াল মাদ্রিদ। এই ইতালিয়ান কোচের সঙ্গে বুধবার চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে রিয়াল।

সম্প্রতি রিয়াল মাদ্রিদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন প্রধান কোচ জিনেদিন জিদান। তার পরিবর্তে সাবেক কোচ কার্লো আনচেলত্তিতে আস্থা স্প্যানিশ জায়ান্টদের। ৬১ বছর বয়সী এই কোচ এর আগে ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত রিয়ালের কোচ ছিলেন। এই সময়ে তার অধীনে চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতে ক্লাবটি।

এদিকে, রিয়ালে নতুন মেয়াদে যোগ দেয়ায় আনচেলত্তিকে আনুষ্ঠানিক বিবৃতিতে বিদায় জানিয়েছে তার বর্তমান ক্লাব এভারটন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ