খেলা

বিশ্বকাপে দল বাড়াল আইসিসি

বিশ্বকাপে দল বাড়াল আইসিসি
বিশ্বকাপে দল বাড়াল আইসিসি

বিশ্বকাপে দল বাড়াল আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ২০২৪ সাল থেকে টি-টুয়েন্টি বিশ্বকাপে ২০ দল এবং ২০২৭ সাল থেকে ওয়ানডে বিশ্বকাপে খেলবে ১৪টি করে দল।

এখন টি-টুয়েন্টি বিশ্বকাপ ১৬ দল ও ওয়ানডে বিশ্বকাপ হয় ১০ দলকে নিয়ে। দল বাড়িয়ে ২০২৭ ও ২০৩১ সালের ৫৪ ম্যাচের ওয়ানডে বিশ্বকাপে ফিরিয়ে আনা হচ্ছে সুপার সিক্স পর্বও। গ্রুপপর্বের দুই ভাগের ৭ দলের শীর্ষ তিনটি করে দল খেলবে সুপারপর্বে। সেইসঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনও ফেরানোর ঘোষণা দিয়েছে আইসিসি।

২০২৪ থেকে ২০৩১ সালের এফটিপি সামনে এনেছে আইসিসি। তাতে ৮ বছরে দুটি ওয়ানডে বিশ্বকাপ, চারটি টি-টুয়েন্টি বিশ্বকাপ ও দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের কথা বলা হয়েছে। প্রতি বছরই ছেলে ও মেয়েদের জন্য থাকছে একটি করে আইসিসি টুর্নামেন্ট।

চলতি বছর ভারতে ও আগামী বছর অস্ট্রেলিয়ায় বসতে যাওয়া দুটি টি-টুয়েন্টি বিশ্বকাপও হবে ১৬ দলের। আর ২০২৪, ২০২৬, ২০২৮ ও ২০৩০ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপগুলো হবে ২০ দল নিয়ে। যারা গ্রুপপর্বে চার ভাগে ভাগ হয়ে খেলবে। গ্রুপগুলোর শীর্ষ দুদল সুপার এইটে খেলে সেমিফাইনাল ও ফাইনালের টিকিট কাটতে লড়বে।

চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরবে ২০২৫ ও ২০২৯ সালে। যেখানে ৮ দল দুভাগে লড়বে সেমি ও ফাইনালের টিকিট পেতে। টুর্নামেন্টে অংশ নেবে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল।

এর বাইরে ৯ দলের টেস্ট চ্যাম্পিয়নশিপের সূটিও দিয়েছে আইসিসি। ফাইনালগুলো হবে ২০২৫, ২০২৭, ২০২৯ ও ২০৩১ সালে।

মেয়েদের টি-টুয়েন্টি এবং ওয়ানডে বিশ্বকাপেও দল বাড়ানো হয়েছে। নতুর পরিকল্পনার আট বছরে দুটি ওয়ানডে বিশ্বকাপ, চারটি টি-টুয়েন্টি বিশ্বকাপ ও দুটি টি-টুয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফি হবে মেয়েদের।

মেয়েদের ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে ৮ দল এবং ২০২৯ বিশ্বকাপে খেলবে ১০ দল। ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপে ১০ দল, তারপরের তিন আসরে খেলবে ১২টি করে দল। টি-টুয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ২০২৭ ও ২০৩১ সালে, খেলবে ৬টি করে দেশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ