খেলা

নেইমার-রিচার্লিসনের গোলে অপরাজিত ব্রাজিল

নেইমার-রিচার্লিসনের গোলে অপরাজিত ব্রাজিল
নেইমার-রিচার্লিসনের গোলে অপরাজিত ব্রাজিল

নেইমার নিজে একটি গোল করলেন, সতীর্থ রিচার্লিসনকে দিয়ে করালেন একটি, ব্রাজিল জার্সিতে ফিরে ম্যাচটা স্মরণীয় করে রাখলেন ইকুয়েডরকে হারানোয় নেতৃত্ব দিয়ে। ফল, লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত থাকল সেলেসাওরা।

কাতার বিশ্বকাপ ২০২২-এর বাছাইয়ে শনিবার সকালে ঘরের মাঠে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। টানা পাঁচ জয়ে লাতিন টেবিলের শীর্ষস্থানে আরও মজবুত করে বসলো টিটের দল।

৫ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্টে লাতিন টেবিলের শীর্ষে অপরাজিত ব্রাজিল। সমান ম্যাচে ১১ পয়েন্টে দুইয়ে আর্জেন্টিনা, ৯ পয়েন্টে তিনে ইকুয়েডর, ৭ পয়েন্ট করে নিয়ে চারে প্যারাগুয়ে ও পাঁচে উরুগুয়ে।

বুধবার প্যারাগুয়ের মাঠে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ব্রাজিলের পরের ম্যাচ। তার আগে ভোর ৫টায় আর্জেন্টিনা নামবে কলম্বিয়ার মাঠে।

ম্যাচে একতরফা আধিপত্য ধরে খেলেছে ব্রাজিল। কয়েকটি সুযোগ হাতছাড়ার পর ৪২ মিনিটে বারবোসার গোল অফসাইডে বাতিল হয়ে গেলে গোলশূন্য থেকেই প্রথমার্ধ শেষ করতে হয় নেইমারদের।

মধ্যবিরতির পর ফিরে পরিস্থিতি পাল্টাতে থাকে। ৬৫ মিনিটে লিড নেয় ব্রাজিল। নেইমারের বাড়ানো বলে জাল খুঁজে নেন রিচার্লিসন।

এরপর একেরপর এক আক্রমণ শানিয়েছে সেলেসাওরা। ৭২ মিনিটে জেসাসকে, ৭৪ মিনিটে বারবোসাকে, ৭৬ মিনিটে আবারও বারবোসাকে হতাশ করেন ইকুয়েডর গোলরক্ষক।

ম্যাচের নির্ধারিত সময় যখন শেষ, যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আসে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ। জেসাস প্রতিপক্ষের ফাউলের শিকার হলে ভিএআরে স্পটকিকের নির্দেশ দেন রেফারি। নেইমারের প্রথম শট ঠেকিয়ে দিয়েছিলেন ডমিনগেজ, কিন্তু শট নেয়ার আগেই গোলরক্ষক লাইন অতিক্রম করায় দ্বিতীয় সুযোগ পান নেইমার, কাজে লাগিয়ে জালে জড়ান বলও। / চ্যাআ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ