খেলা

পর্তুগালকে হারিয়ে যুব ইউরোর চ্যাম্পিয়ন জার্মানি

পর্তুগালকে হারিয়ে যুব ইউরোর চ্যাম্পিয়ন জার্মানি
পর্তুগালকে হারিয়ে যুব ইউরোর চ্যাম্পিয়ন জার্মানি

উয়েফা ইউরোপিয়ান অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপ শিরোপা জার্মানির। ফাইনালে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে নিজেদের তৃতীয় শিরোপা ঘরে তুলল জার্মান যুবারা।

রোববার (৬ জুন) ম্যাচের একমাত্র গোলটি আসে লুকাস এনমেচার পা থেকে। ম্যানচেস্টার সিটির অ্যাকাডেমির এই ফরোয়ার্ড বর্তমানে লোনে বেলজিয়ান দল আন্দেরলেচেটে খেলছেন। মোট চার গোল দিয়ে তিনিই হয়েছেন টুর্নামেন্টের সেরা গোলদাতা।

সর্বোচ্চ পাঁচবার করে অনূর্ধ্ব-২১ ইউরো জিতেছে ইতালি ও স্পেন। এ নিয়ে তৃতীয় বারের মতো ফাইনালে গিয়ে হারতে হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর উত্তরসূরীদের। এর আগে ১৯৯৪ ও ২০১৫ সালের ফাইনালে উঠেছিল পর্তুগীজরা। অন্যদিকে ২০০৯ ও ২০১৭ সালের পর তৃতীয় শিরোপায় চুমু দিলো জার্মানি অনূর্ধ্ব-২১ দল।

পতুর্গাল যুব দল ও এফসি পর্তোর মিডফিল্ডার ফাবিও ভিয়েরা হয়েছেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ