খেলা

কলম্বিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি আর্জেন্টিনার

কলম্বিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি আর্জেন্টিনার
কলম্বিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি আর্জেন্টিনার

ম্যাচের আট মিনিটের মধ্যেই জোড়া গোল করে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। পরে ৫১ মিনিটে গোল হজম করলেও, জয়ের পথেই এগুচ্ছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

কিন্তু ম্যাচের একদম শেষ মুহূর্তে দ্বিতীয় গোল খেয়ে কলম্বিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই বাড়ি ফিরেছে আর্জেন্টাইনরা।

বাংলাদেশ সময় বুধবার সকালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

পয়েন্ট খোয়ানোর পাশাপাশি গুরুতর চোটের কারণে শুরুর একাদশের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকেও হারিয়েছে আর্জেন্টিনা।

অথচ পুরো ম্যাচজুড়েই দারুণ সব সুযোগ তৈরি করেছে আর্জেন্টিনা, জাগিয়েছে গোলের সম্ভাবনা।

কিন্তু কলম্বিয়ার গোলরক্ষক ডেভিড ওসপিনার দুর্দান্ত সব সেভের কারণে প্রথম দশ মিনিট পর আর গোলের দেখাই পায়নি তারা।

উল্টো শেষ সময়ের গোলে দুইটি মূল্যবান পয়েন্ট খুইয়েছে আলবিসেলেস্তেরা।

আগের ম্যাচে চিলির সঙ্গে প্রথম গোল করেও শেষ পর্যন্ত জেতা হয়নি আর্জেন্টিনার। আজও প্রায় একই চিত্র।

ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই দলকে এগিয়ে দিয়েছিলেন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো। ডান দিক থেকে করা রদ্রিগো ডি পলের দারুণ ফ্রি কিকে লাফিয়ে ওঠা হেডে গোলটি করেন সিরি 'আ'র ২০২০-২১ মৌসুমের সেরা ডিফেন্ডার। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ