খেলা

কোপায় জয় দিয়ে শুরু ব্রাজিলের

কোপায় জয় দিয়ে শুরু ব্রাজিলের
কোপায় জয় দিয়ে শুরু ব্রাজিলের

কোপা আমেরিকার ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে স্বাগতিক ব্রাজিল। বাংলাদেশ সময় সোমবার ভোর রাতে ভেনেজুয়েলার মুখোমুখি হয় সেলেসাওরা। মারকুইনহোস, নেইমার ও গ্যাব্রিয়েল বারবোসার গোলে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে তারা।

ঘরের মাঠ ব্রাসিলিয়ায় ম্যাচের ২৩ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। কর্নার থেকে নেইমারের উড়িয়ে দেয়া বল বক্সের মধ্যে পেয়ে যান মারকুইনহোস। সেই বল জালে জড়াতে ভুল করেননি এই পিএসজির ডিফেন্ডার।

দুই মিনিট পর আবারও গোল, কিন্তু রিকারলিসনের সেই গোল বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। বিরতিতে যাওয়ার আগে গোলের সুযোগ পেয়েছিলেন নেইমারও। কিন্তু সেটি কাজে লাগাতে পারেননি। তার নেওয়া শট জালের পাশ দিয়ে চলে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও সুযোগ পায় নেইমার। এবারও মিস করেন তিনি। ৬৪ মিনিটের সময় দানিলোকে ডি

বক্সের লাইনের ওপর ভেনেজুয়েলার ইয়োহান কুমানা ফাউল করলে পেনাল্টি পায় ব্রাজিল। স্পটকিক থেকে ঠাণ্ডা মাথায় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার।

শেষদিকে ভেনেজুয়েলার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন গ্যাব্রিয়েল বারবোসা। ৮৯ মিনিটে নেইমারের ক্রস থেকে পাওয়া বল বুক দিয়ে জালে পাঠান বারবোসা। এতেই নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের ৩-০ গোলের জয়।

বৃহস্পতিবার রাতে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। এদিন তাদের প্রতিপক্ষ পেরু। আর ভেনেজুয়েলা খেলবে কলম্বিয়ার বিপক্ষে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ