খেলা

সুইডিশদের বিরুদ্ধে জয় পেল না স্পেন

সুইডিশদের বিরুদ্ধে জয় পেল না স্পেন
সুইডিশদের বিরুদ্ধে জয় পেল না স্পেন

জয় দিয়ে শুরু করতে পারল না স্পেন। অথচ পুরো ম্যাচে তাদেরই আধিপত্য ছিল। ইউরো-২০২০ আসরে নিজেদের প্রথম ম্যাচে ড্র করে তিনবারের চ্যাম্পিয়নদের রুখে দিয়েছে সুইডিশরা। সোমবারে রাতে সেভিয়ায় স্পেন ও সুইডেনের মধ্যকার গ্রুপ ‘ই’-এর উদ্বোধনী ম্যাচটি গোলশূন্য হয়ে গেল।

খেলার শুরু থেকেই বল দখল থেকে শুরু করে শট নেওয়া- সবকিছুতেই এগিয়ে ছিল স্পেন। লুইস এনরিকের শিষ্যরা ৮৬ শতাংশ সময় বল দখলে রেখেছে। শট নিয়েছে ১৭টি, যার মধ্যে পাঁচটি ছিল লক্ষ্যে। বিপরীতে সুইডিশরা শট নিয়েছে মাত্র চারটি, যার মধ্যে একটি ছিল লক্ষ্যে। কিন্তু অবশেষে কী দাঁড়াল!

স্প্যানিশরা ষোড়শ মিনিটেই এগিয়ে যেতে পারত। রাইট উইং থেকে ওলমোকে লক্ষ্য করে দুর্দান্ত এক ক্রস দিয়েছিলেন কোকে। কাছের পোস্টে থাকা মার্কারকে পাশ কাটিয়ে দারুণ এক হেড নিয়েছিলেন ওলমো। কিন্তু ডাইভ দিয়ে বল ঠেকিয়ে দেন সুইডিশ গোলরক্ষক ওলসেন।

৩৮তম মিনিটে দ্বিতীয় সুযোগ পেয়েছিল স্পেন। নিজেদের অর্ধে সুইডেনের ডিফেন্ডার দানিয়েলসন বল হারানোর পর স্পেনের জর্দি আলবা নিয়ন্ত্রণে নিয়ে মোরাতার দিকে পাঠিয়ে দেন। স্প্যানিশ স্ট্রাইকারের সামনে বাধা বলতে তখন শুধু গোলরক্ষক। কিন্তু তার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট।

বিরতির কিছুক্ষণ আগে দারুণ সুযোগ পেয়ে যায় সুইডেন। হুট করেই সুবিধাজনক স্থানে বল পান আইসাক। লাপোর্তাকে পরাস্ত করে দুরূহ কোণ থেকে শট নেন তিনি, বল পোস্ট পেরিয়ে যাওয়ার পথে ক্লিয়ার করতে গিয়ে প্রায় নিজেদের জালেই বল ঠেলে দিয়েছিলেন লোরেন্তে। তবে কপাল ভালো স্পেনের, বল পোস্টে লেগে গোলরক্ষক উনাই সিমোনের হাতেই জমা হয়।

দ্বিতীয়ার্ধেও বল দখলে এগিয়ে থাকে স্পেন। কিন্তু স্রোতের বিপরীতে দারুণ সুযোগ পেয়ে গিয়েছিল সুইডেন। ৬১তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে বল নিয়ে প্রতিপক্ষের রক্ষণে ঢুকে পড়েছিলেন আইসাক। স্পেনের কয়েকজন ডিফেন্ডারকে পরাস্ত করে পেনাল্টি অঞ্চলে ঢুকে দূরের পোস্টের দিকে থাকা বার্গকে খুঁজে নেন তিনি। কিন্তু সুইডিশ স্ট্রাইকার মাত্র কয়েক গজ দূর থেকে শট নিয়েও জাল ভেদ করতে পারেননি।

খেলার শেষদিকে একটা গোলের জন্য মরিয়া চেষ্টা চালায় স্পেন। কিন্তু একের পর এক আক্রমণ করেও কাঙ্ক্ষিত লক্ষ্যের দেখা পায়নি স্বাগতিকরা। যদিও যোগ করা সময়ের ঠিক আগে মোরেনো প্রায় গোল করেই ফেলেছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ