খেলা

ওমানের কাছে শেষ ম্যাচেও হেরেছে বাংলাদেশ

ওমানের কাছে শেষ ম্যাচেও হেরেছে বাংলাদেশ
ওমানের কাছে শেষ ম্যাচেও হেরেছে বাংলাদেশ

বিশ্বকাপ বাছাই এবং এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচেও পরাজিত হলো বাংলাদেশ। কাতারের দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে লাল-সবুজ বাহিনীকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে ওমান।

এদিন ম্যাচের শুরু থেকেই বাংলাদেশকে চেপে ধরে মরুর রাষ্ট্রটি। একের পর এক আক্রমণে গোলবার কাঁপিয়ে তোলেন ওমানি খেলোয়াড়রা। ২২তম মিনিটে গিয়ে প্রথম গোলের দেখা পায় তারা। গোলটি করেন আল গাফরি।

বিরতির পর ৬১তম মিনিটে খালিফ আল হাজরির গোলে স্কোর ২-০ করে ওমান। ম্যাচের ৮১ মিনিটে তিনি আরো একটি গোল করেন। শেষ পর্যন্ত ৩-০ গোলে হারতে হয়েছে বাংলাদেশকে।

পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলেছে ওমান। ৮০ শতাংশ বল দখলে ছিল তাদের। বিপরীতে মাত্র ২০ শতাংশ নিজেদের কাছে রাখতে পেরেছে জেমি ডে'র শীর্ষরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ