প্রাথমিক দলে থাকলেও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের তারকা অনেক খেলোয়াড় বাংলাদেশ সফরের চূড়ান্ত দলে নেই। সেই তালিকায় আছেন স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্সের মতো ক্রিকেটার।
গত ৮ জুন ওয়েস্ট ইন্ডজ ও বাংলাদেশ সফরের জন্য ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এক সপ্তাহ পর আজ ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে তারা। দুই সফরে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যারন ফিঞ্চ।
ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়ার চূড়ান্ত দল:
অ্যারন ফিঞ্চ, অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহানডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, নাথান অ্যালিস (রিজার্ভ), জস হ্যাজেলউড, ময়সেস হেনরিকস, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, বেন ম্যাকডারমট, রিলে মেরিডিথ, জশ ফিলিপে, তানভীর সাঙ্গা (রিজার্ভ), মিচেল সুয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড এবং অ্যাডাম জাম্পা।
প্রাথমিক দল থেকে নেই: প্যাট কামিন্স, ক্যামেরুন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, ঝাই রিচার্ডসন, ডার্চি শর্ট, স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিস ও ডেভিড ওয়ার্নার।