খেলা

হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদ থেকে অপসারিত আজহারউদ্দিন

মোহাম্মদ আজহারউদ্দিন, সাবেক ভারতীয় ক্রিকেটার
মোহাম্মদ আজহারউদ্দিন, সাবেক ভারতীয় ক্রিকেটার

ভারতের তেলেঙ্গানা রাজ্যের ক্রিকেট সংস্থা হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এইচসিএ) প্রেসিডেন্টের পদ থেকে মোহাম্মদ আজহারউদ্দিনকে অপসারিত করা হয়েছে। বুধবার সন্ধ্যায় অ্যাসোসিয়েশনের অ্যাপেক্স কাউন্সিলের এক বৈঠকে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়।

মোহাম্মদ আজহারউদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের জেরে চলমান তদন্তের স্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে কাউন্সিলের এক নোটিশে জানানো হয়। কাউন্সিলের নোটিশে আজহারউদ্দিনের বিরুদ্ধে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে সদস্যদের সাথে আলোচনা ছাড়া একক সিদ্ধান্ত নেয়া, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ করা হয়।

প্রেসিডেন্টের পদ থেকে অপসারিত হওয়ার সাথে সাথে আজহারউদ্দিনের অ্যাসোসিয়েশনে সদস্য পদ স্থগিত করা হয়েছে।

ভারতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য ও অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর এইচসিএ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। / সিয়াসত ডেইলি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ