খেলা

সুইজারল্যান্ডকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করল ইতালি

সুইজারল্যান্ডকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করল ইতালি
সুইজারল্যান্ডকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করল ইতালি

সুইজারল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই শেষ ষোলোর ছাড়পত্র পেয়ে গেল ইতালি। নিশ্চিত করলো নকআউট পর্বে নিজেদের অংশগ্রহণ।

বুধবার ইউরোতে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন ম্যানুয়েল লোকাতেল্লি। তারই জোড়া গোলে সুইজারল্যান্ড হারলো ৩-০ গোলে।

সুইজারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও ৪-৩-৩ ছকে দল সাজিয়েছিলেন ইতালি কোচ রবের্তো মানচিনি। সামনে রেখেছিলেন দোমেনিকো বেরার্দি, চিরো ইমমোবিলে ও লোরেনজ়ো ইনসিনিয়েকে।

ইতালির আক্রমণাত্মক ফুটবলকে আটকাতে সুইজারল্যান্ড কোচ ভ্লাদিমির পেতকোভিচ আস্থা রেখেছিলেন ৩-৪-১-২ ছকে। উদ্দেশ্য পরিষ্কার, মাঝমাঠের দখল যেন কোনও অবস্থাতেই নিতে না পারেন ইতালির ফুটবলারেরা।

২৬ মিনিটে ইতালিকে ১-০ এগিয়ে দেন লোকাতেল্লি। দ্বিতীয়ার্ধেও এক ছবি। খেলা শুরু হওয়ার সাত মিনিটের মধ্যে এগিয়ে যায় ইতালি। নেপথ্যে সেই লোকাতেল্লি। পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া বাঁ-পায়ের শটে বল জালে জড়িয়ে দেন তিনি। ৮৯ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া দুরন্ত শটে ৩-০ করেন ইমমোবিলে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ