খেলা

নেইমারের গোলে জিতল ব্রাজিল

নেইমারের গোলে জিতল ব্রাজিল
নেইমারের গোলে জিতল ব্রাজিল

মাঠের লড়াইয়ে গোল করলেন নেইমার। দলকেও জেতালেন। পিএসজি’র সুপারস্টারের গোলেই ব্রাজিল ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পেরুকে। এ নিয়ে কোপা আমেরিকায় টানা দুই ম্যাচ খেলে দুটি ম্যাচই জিতল সেলেসাও শিবির।

ম্যাচের ১২তম মিনিটে ব্রাজিলকে লিড এনে দেন অ্যালেক্স সান্দ্রো। বিরতির পর গোল ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। ম্যাচ শেষের এক মিনিট আগে গোল উপহার দেন এভারটন রিবেইরো। ইনজুরি টাইমে (৯০+৩ মিনিটে) পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা চতুর্থ গোলটি পায় রিচার্লিসনের কল্যাণে।

দক্ষিণ আমেরিকার সবচেয়ে মর্যাদাকর এ ফুটবল আসরের অন্য ম্যাচে কলম্বিয়া গোল শূন্য ড্র করেছে ভেনেজুয়েলার সঙ্গে।

টানা দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’তে শীর্ষে রয়েছে ব্রাজিল। এক জয় আর এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এখন কলম্বিয়া।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ