খেলা

কলম্বিয়াকে হারিয়ে পেরুর চমক

কলম্বিয়াকে হারিয়ে পেরুর চমক
কলম্বিয়াকে হারিয়ে পেরুর চমক

কোপা আমেরিকার গ্রুপ পর্বের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়ে চমক দেখালো পেরু।

লাতিন আমেরিকার সেরা এই টুর্নামেন্টের সর্বশেষ আসরে ফাইনালে খেললেও পেরু সোমবার কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল কাগজে-কলমে পিছিয়ে থেকেই। তবে মাঠে খেলায় চমক দেখিয়েছে তারাই। কলম্বিয়ার বিপক্ষে তুলে নিয়েছে দারুণ এক জয়।

ম্যাচের প্রথমার্ধের ১৭ মিনিটে সের্হিও পেনা গোল করে পেরুকে এগিয়ে নেন। প্রথমার্ধে আর কোনো দল গোল পায়নি। বিরতির পর ম্যাচের ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে কলম্বিয়াকে সমতায় ফেরান মিগুয়েল বোর্হা। তবে শেষ রক্ষা হয়নি। ৬৪ মিনিটে ইয়েরি মিনার আত্মঘাতী গোলে আবারও পিছিয়ে পড়ে কলম্বিয়া, যে গোলটি তারা আর শোধ দিতে পারেনি। ফলে শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

দারুণ এই জয়ে 'এ' গ্রুপে ৩ ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বে উঠে এসেছে পেরু। সমান সংখ্যক মেয়ে ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে কলম্বিয়ার অবস্থান দুইয়ে। এই গ্রুপে ২ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গতবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ