খেলা

প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে আর্জেন্টিনা

প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে আর্জেন্টিনা
প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে আর্জেন্টিনা

কোপা আমেরিকায় জয় ছিনিয়ে নিয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসিরা ১-০ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে। এ জয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠে গেছে আর্জেন্টিনা। সঙ্গে নকআউট পর্ব নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার এ ফুটবল পরাশক্তি।

ম্যাচের দশম মিনিটে আলবিসেলেস্তে শিবিরকে গোল উপহার দেন আলেজান্দ্রো দারিও গোমেজ। পরে আর কোনো গোল না হওয়ায় দারিও গোমেজই আর্জেন্টিনার জয়ের নায়ক বনে যান।

এ ম্যাচেই আর্জেন্টিনার হয়ে হ্যাভিয়ের মাচেরানোর সর্বোচ্চ ১৪৭ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করলেন মেসি।

এটি মেসিদের টানা দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে ড্র করেছিল চিলির সঙ্গে। তিন ম্যাচে দুই জয় আর এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে সবার ওপরে আছে এখন আর্জেন্টিনা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ